প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া

2026-11-15T09:00:37+00:00
2026-11-15T09:00:37+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:০০ এএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের জন্য । ছবি : সংগৃহীত
চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের জন্য। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়ায় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।


প্রসঙ্গত, বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছিল আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়। এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  উদ্যোগ  কৃত্রিম  পা  পেলেন  আব্দুর রহিম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: