স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো সম্পন্ন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটো ব্লকে হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট)

2026-11-15T19:26:43+00:00
2026-11-15T19:26:43+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো সম্পন্ন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটো ব্লকে হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) পরানো এবং একটিতে বেলুনিং করা হয়েছে।    

এর আগে, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি ব্লক ধরা পড়ে। 

রোববার (১৫ নভেম্বর) বিকেল চারটার সময় রাজধানীর কন্টিনেন্টাল হসপিটালে তার এ চিকিৎসা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম‍্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান।   


ডা. রাব্বী জানান, গতকাল এনজিওগ্রামের পর মন্ত্রীর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটো ব্লকে রিং পরানো এবং একটিতে বেলুনিং করা হয়েছে। তিনি আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন  হার্ট  রিং 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: