৭ বছরে ২৩ হাজার খুনের মামলা

সালাহ উদ্দিন চৌধুরী

জাতীয়

নতুন সরকার গঠনের পরও দেশে গত সাত বছরের খুনের ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। বিগত সময়ের মতো এখনও রাজনৈতিক, সম্পত্তি সংক্রান্ত

2026-11-16T02:14:01+00:00
2026-11-16T02:14:01+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়
৭ বছরে ২৩ হাজার খুনের মামলা
সালাহ উদ্দিন চৌধুরী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:১৪ এএম 
ছবি : সংগৃহীত
নতুন সরকার গঠনের পরও দেশে গত সাত বছরের খুনের ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। বিগত সময়ের মতো এখনও রাজনৈতিক, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনে খুনের ঘটনা ঘটে চলেছে। 

সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে একই পরিবারের একাধিক সদস্যকে নৃশংসভাবে খুনের ঘটনা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। সাম্প্রতিক এই রক্তক্ষয়ী পরিস্থিতি দেশের দীর্ঘমেয়াদি অপরাধ চিত্রেরই এক ভয়াবহ ধারাবাহিক বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা।

পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) সারা দেশে ২ হাজার ৯১৮টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। ২০২৫ সালে নথিভুক্ত হয় ৩৭৮৭টি, ২০২৪ সালে ৩৪৩২টি, ২০২৩ সালে ৩০২৩টি, ২০২২ সালে ৩১২৬টি, ২০২১ সালে ৩২১৪টি এবং ২০২০ সালে নথিভুক্ত হয় ৩৫৩৯টি হত্যা মামলা। গত ৭ বছরে হত্যাকা-ের ঘটনায় মোট মামলা হয়েছে ২৩ হাজার ৩৯টি।

দেশের ৮টি মেট্রোপলিটন সিটির মধ্যে অক্টোবর মাসে সর্বাধিক ১৯টি খুনের মামলা হয় ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) এলাকাগুলোতে। অক্টোবর মাসে সারা দেশে পুলিশের ৯টি রেঞ্জের মধ্যে সর্বাধিক ৫৭টি হত্যা মামলা হয় ঢাকা রেঞ্জে। চট্টগ্রামে হয় ৪৭টি এবং খুলনা রেঞ্জে হয় ৩৩টি হত্যা মামলা।

আলোচনায় খুলনা : সাম্প্রতিক সময়ে খুলনায় ধারাবাহিকভাবে বেশ কয়েকটি খুনের ঘটনা দেশব্যপী আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে চাঁদাবাজি, মাদক ও দখলবাজিকে কেন্দ্র করে এসব হত্যাকা- ঘটছে।

খুলনায় ২২ দিনের ব্যবধানে প্রকাশ্যে গুলিতে ছয়জনসহ খুন হয়েছেন ৯ জন। এ ছাড়া গত জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি হত্যাকা- সংঘটিত হয়েছে। এই সাড়ে ১০ মাসে খুলনায় দুর্বৃত্তদের হামলায় বিএনপির আট নেতাকর্মী নিহত হয়েছেন।

বছরের শুরুতে বন্দরনগরী চট্টগ্রামে ঘটে বেশ কয়েকটি হত্যাকা-। চট্টগ্রামে চলতি বছরের জানুয়ারির প্রথম ২৬ দিনে ১২টি খুন সংঘটিত হয়।

গত বৃহস্পতিবার রাতে খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এর আগে ৫ নভেম্বর দুপুরে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলায় একটি চায়ের দোকানে ঢুকে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আর ২ নভেম্বর রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২২ অক্টোবর খুলনা নগরে পৃথক ঘটনায় তাওহিদুল ইসলাম ও খুশি আক্তার নামের দুজন গুলিতে নিহত হন।

ডোমেস্টিক ভায়োলেন্স : পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পরকীয়া, মাদক ও ধর্ষণের কারণেও দেশে উল্লেখযোগ্য হারে ঘটছে হত্যাকাণ্ড।হত্যকাণ্ডের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু হত্যাকা-ের শিকার হচ্ছে। বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ডমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক সহিংসতার ঘটনায় চলতি বছরের প্রথম ১০ মাসে ২২৪ জন খুন হয়েছেন। এই সময়ে ৩১৫টি শিশু হত্যাকা-ের শিকার হয়। ধর্ষণ পরবর্তী হত্যাকা-ের শিকার হন ১১ জন নারী। বছরের প্রথম সাত মাসে রাজনৈতিক হত্যাকা-ের ঘটনা ঘটে ৭৭টি।

আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে সারা দেশে অন্তত ১৯৭ জন নারী স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন।


গত সেপ্টেম্বরে খুলনায় স্ত্র্রীর হাতে খুন হন স্বামী। গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হন বাবা। গত ১৮ সেপ্টেম্বর কিশোর গ্যাং সদস্যদের হাতে খুন হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩), যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এর আগে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে পাশবিক নির্যাতনের পর কয়েক টুকরো করা হয়।

একই পরিবারের একাধিক সদস্য হত্যারও বেশ কিছু ঘটনা ঘটে সাম্প্রতিক সময়গুলোতে। গত আগস্ট মাসে রংপুরে একই পরিবারের চারজন, মে মাসে গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজন, গত ২৫ জুন লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৩ জন, নওগাঁতে এপ্রিল মাসে একই পরিবারের চারজন, গত ১২ আগস্ট সিলেটে একই পরিবারের তিনজন হত্যার ঘটনাও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, দেশে সরকার বদল হলেও মৌলিক কোনো পরিবর্তন হয় না। আগের ধারাবাহিকতায় দুর্বৃত্তায়ন লালন-পালন নীতিতে কোনো পরিবর্তন হয় না। অপরাধের ধরন ও মুখের পরিবর্তন হলেও অপরাধের পরিবর্তন হয় না। ফলে অতীতের মতো এখনও চাঁদাবাজি, মাদক, নারী নির্যাতনের মতো ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সামাজিক অস্থিরতা ও পারিবারিক বিরোধ। হত্যাকা- সংশ্লিষ্ট মামলার পরিসংখ্যান বিগত কয়েক বছর ধরে একই অবস্থায় থাকাটা দেশের দীর্ঘমেয়াদি অপরাধ চিত্রেরই এক ভয়াবহ ধারাবাহিকতার ইঙ্গিত বলে মনে করছেন তিনি।

সার্বিক বিষয়ে পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামরুম মুনিরা সময়ের আলোকে বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো আছে। বিগত সাত বছর ধরে খুনের ঘটনায় মামলার সংখ্যা প্রায় একই আছে- এ প্রসঙ্গে তিনি বলেন, কিছু অপরাধ রোধ করা গেছে, তবে সেই সঙ্গে নতুন ধরনের অপরাধও যুক্ত হয়েছে। 

খুলনায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রসঙ্গে তিনি বলেন, সেখানে (খুলনা) বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মাদক ও চাঁদাবাজি সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও খুনের ঘটনা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ আনুষঙ্গিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   খুন  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: