১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২০ হাজার কোটি টাকা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা

2026-11-15T22:15:44+00:00
2026-11-15T22:15:44+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২০ হাজার কোটি টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম 
চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সংগৃহীত ছবি
চলতি নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১৬৯ কোটি ২০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর, এই তিন দিনে এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে দেশে ১৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।


এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ। 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   রেমিট্যান্স 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: