আনসারসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত তিনটি

2026-11-15T20:38:59+00:00
2026-11-15T20:38:59+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
আনসারসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম 
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। 
 ‍
সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আনসার  চার প্রতিষ্ঠান  নতুন মহাপরিচালক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: