এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির

2026-11-15T21:10:16+00:00
2026-11-15T21:10:16+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
জাতীয়
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম 
সংসদীয় কমিটির বৈঠক। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবার এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।  

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে তা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদক কারবারের সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন কমিটির সভাপতি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্তে নজরদারি জোরদারে উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে।

আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা নির্দিষ্ট বাহিনীর দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।


বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের পথ চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া মাদক পাচার ঠেকাতে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এমপি  নুসরাত তাবাসসুম  বাড়িতে আগুন  তদন্ত প্রতিবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: