হাম উপসর্গে মৃত্যু আরও ৪, আক্রান্ত ১৬৮২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

থামছেই না হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই

2026-11-16T16:02:01+00:00
2026-11-16T16:02:01+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়
হাম উপসর্গে মৃত্যু আরও ৪, আক্রান্ত ১৬৮২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
থামছেই না হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮২ জনের শরীরে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বাকি ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত এক দিনে নতুন করে ১৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৪২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫৬৯।


এদিকে, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু  আরও ৪  আক্রান্ত  ১৬৮২  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: