মুস্তাফিজকে নিয়ে তোপের মুখে শাহরুখ, পাশে দাঁড়ালেন যারা

ক্রীড়া ডেস্ক

খেলা

আসন্ন আইপিএলে ৯ কোটি রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে তোলপাড় চলছে ভারতে।শাহরুখকে কেনায় মুস্তাফিজকে

2026-01-02T19:21:08+00:00
2026-01-02T19:21:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মুস্তাফিজকে নিয়ে তোপের মুখে শাহরুখ, পাশে দাঁড়ালেন যারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন আইপিএলে ৯ কোটি রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এ নিয়ে তোলপাড় চলছে ভারতে। 

শাহরুখকে কেনায় মুস্তাফিজকে শুনতে হয়েছে ‘দেশদ্রোহী’ ও ‘গাদ্দার’ তকমাও। এবার শাহরুখের সমর্থনে মুখ খুলেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ও একটি ইসলামিক সংগঠন। 
 
মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আল্টিমেটাম দিয়েছে অনেকে। তাদের দাবি, মুস্তাফিজের উপার্জিত অর্থ ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।

শাহরুখকে নিয়ে চলা এই নোংরা রাজনীতির বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে কংগ্রেস। দলটির নেত্রী সুপ্রিয়া শ্রীনেত সরাসরি বিসিসিআই এবং আইসিসি প্রধান জয় শাহর দিকে আঙুল তুলেছেন। 

প্রশ্ন ছোড়েন, খেলোয়াড়দের ‘পুল’-এ কে এই বাংলাদেশি খেলোয়াড়দের এনেছেন? বাংলাদেশি খেলোয়াড়দের কেনার সুযোগ করে দিয়েছেন কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহের এই উত্তরটা দেওয়া উচিত। 


ক্রিকেটারদের কেনাবেচার জায়গায় বাংলাদেশি খেলোয়াড়দের রাখা হল কেন? উনিই তো আইসিসি প্রধান এবং ওনার হাতেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত থাকে।

অন্যদিকে, কংগ্রেস নেতা মণিকম টেগোর মনে করেন, শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলা মানে ভারতের বহুত্ববাদকে আক্রমণ করা। বলেন, ঘৃণার দ্বারা জাতীয়তাবাদকে ব্যাখ্যা করা যায় না।

এছাড়াও মুস্তাফিজ ইস্যুতে ভারতের আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর শাহরুখকে নিয়ে সমালোচনা করেন; আর তারই জবাব দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ। 

বলিউড তারকার পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, শাহরুখ খান একজন খেলোয়াড়কে কিনেছেন। সিনেমা ও খেলার জগতে কোনো সীমানা থাকে না। শাহরুখ ও সালমান খান সবচেয়ে বেশি সমাজসেবা করে থাকেন। তাই দেবকীনন্দন ঠাকুরের বিরুদ্ধে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করা উচিত।

সময়ের আলো/এআর



  বিষয়:   মুস্তাফিজ  শাহরুখ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: