‘খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে’

চট্টগ্রাম সংবাদদাতা

রাজনীতি

গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী

2026-01-02T19:30:58+00:00
2026-01-02T19:30:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে’
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

আমীর খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। তিনি ছিলেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে বেঁচে থাকার যে ধারণা তিনি লালন করতেন, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করা জরুরি। তার জন্য সবাইকে দোয়া করতে হবে।’


তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   খালেদা জিয়া  আদর্শ  দেশ  বিএনপি  আমীর খসরু মাহমুদ চৌধুরী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: