ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে নিরাপত্তা ঝুঁকি এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত

2026-01-03T06:04:36+00:00
2026-01-03T06:04:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ এএম 
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নৌপথে নিরাপত্তা ঝুঁকি এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

নরসিংহপুর বিআইডব্লিউটিসি ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, নদী ও পার্শ্ববর্তী এলাকায় কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমা অত্যন্ত কমে আসে। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকে নেই। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
আরও পড়ুন

ঘাট সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুট দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এই রুট দিয়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন পারাপার হয়। বর্তমানে এই নৌপথে ছোট ও বড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

এএডি/
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: