শনিবার (৩ জানুয়ারি) মূলত ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা দিতে সভায় বসছে বিসিসিআই কর্মকর্তারা। এসময় গণমাধ্যমের সামনে মোস্তাফিজের প্রসঙ্গ উঠে এসেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভারতের স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া বলছেন, আপনারা জানেন যে, ১১ জানুয়ারি থেকে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণার লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে সভা রয়েছে। বিকেলে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে।
তবে মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই।
কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনও আসেনি মন্তব্য করে তিনি বলেন, এটি সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ তো আমাদের শত্রু দেশ নয়। তাই মোস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।
/ইউএমএইচ