ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়ন বৈধ ঘোষণা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৬ আসনে

2026-01-03T14:28:23+00:00
2026-01-03T14:28:23+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়ন বৈধ ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ১৬২)
ঢাকা-৬ আসনে ইশরাকের মনোনয়ন বৈধ ঘোষণা। সংগৃহীত ছবি
নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হওয়ার পর তার দাখিলকৃত তথ্যাদি ও হলফনামা পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত জানায়। এসময় রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ প্রার্থীদের যোগ্যতা ও অন্যান্য আইনগত দিক বিবেচনা করে ইশরাক হোসেনের প্রার্থিতা গ্রহণ করেন।  

গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইশরাক।

মনোনয়ন বৈধ ঘোষণার পর ইশরাক হোসেন সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার শুনানি সম্পন্ন হয়েছে এবং তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 


শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে মেনে চলার কঠোর নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা চালানো এবং যত্রতত্র পোস্টার বা ব্যানার না লাগানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। 

পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


/ইউএমএইচ
 


  বিষয়:   ইশরাক  মনোনয়ন  ঢাকা-৬ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: