থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মা-ছেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-01-03T15:09:56+00:00
2026-01-03T15:09:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মা-ছেলে গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম 
চাঁদপুরের শাহরাস্তিতে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মা ও ছেলেকে গ্রেফতার করা হয়। ছবি : সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, লাভলী বেগম (৪০) ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১)। 

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে শাহরাস্তি পৌরসভার জমির উদ্দিন বেপারী বাড়ির মো. আলমগীর হোসেনের বাড়ি থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছে থেকে একটি ৯ এমএম, একটি ৭ দশমিক ৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলি জব্দ করা হয়।  

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। একপর্যায়ে ঘরে একটি পুরোনো গিটারের ভেতর পিস্তল দেখতে পাই। এতে আমাদের সন্দেহ আরও বেড়ে যায়। পরে আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।


অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   চাঁদপুর  শাহরাস্তি  বৈষম্যবিরোধী আন্দোলন  অস্ত্র  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: