খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন সৌদি আরবের বাদশাহ

2026-01-03T15:32:08+00:00
2026-01-03T15:32:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম 
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, খালেদা জিয়ার ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সংগৃহীত ছবি
সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারা খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে চিরশান্তি দান, তার পাপ ক্ষমা করা এবং তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। 

সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। 


যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরনের শোক বার্তা পাঠিয়েছেন। 

এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তাকে ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  সৌদি বাদশাহ  যুবরাজ  শোক প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: