কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নওফেলের ভগ্নিপতি গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.

2026-11-30T00:38:32+00:00
2026-11-30T00:38:32+00:00
 
  সোমবার, ৩০ নভেম্বর ২০২৬,
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা নওফেলের ভগ্নিপতি গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ এএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মামলার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   কার্যক্রম নিষিদ্ধ  আ.লীগ নেতা  নওফেল  ভগ্নিপতি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: