লকডাউনের নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে : রিজভী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

লকডাউনের নামে দেশে যেসব কর্মসূচি পালন করা হচ্ছে, সেগুলো রাজনৈতিক আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

2026-11-29T13:28:53+00:00
2026-11-29T13:28:53+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
লকডাউনের নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে : রিজভী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি : সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । ছবি : সংগৃহীত
লকডাউনের নামে দেশে যেসব কর্মসূচি পালন করা হচ্ছে, সেগুলো রাজনৈতিক আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে কোনোভাবেই রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। বাড়িঘর, রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যাংকে অগ্নিসংযোগসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। এসব অস্ত্রধারীকে কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

রিজভী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। বিএনপির নেতা-কর্মীরাও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এসব কর্মকাণ্ড মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। তবে, বেআইনি অস্ত্রধারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

সময়ের আলো/এসকে
  বিষয়:   লকডাউন  নাম  দেশ  সন্ত্রাসী  কর্মকাণ্ড  চলছে  রুহুল কবির রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: