লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার

2026-11-27T19:24:21+00:00
2026-11-27T19:24:21+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
রাজনীতি
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তবে তদন্ত চলমান থাকায় ছয়জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের নাম ও রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।   

লন্ডন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট দেশের একটি গণমাধ্যমকে ই-মেইলে এ তথ্য জানিয়েছেন।

গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় গাছের ডাল দিয়ে তাদের মারধর করা হয়।

লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোড এলাকায় প্রায় ৫০ জনের উপস্থিতিতে বিশৃঙ্খলার খবর পায় তারা। এ সময় কয়েকজন বিভিন্ন বস্তু নিক্ষেপ ও সম্পত্তির ক্ষতিসাধন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর ছিল না।

পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন তদন্তের মাধ্যমে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের পাবলিক অর্ডার অ্যাক্টের ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কিছু জানায়নি। 

তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এ ঘটনায় রেডব্রিজ এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


এদিকে, এ ঘটনায় এনসিপির কোনো নেতা-কর্মী গ্রেফতার হননি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। তার দাবি, তাদের দলের কেউ পুলিশের হাতে আটক হননি। 

অন্যদিকে, আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস জানিয়েছেন, তাদের ছয়-সাতজনকে পুলিশ ফোন করে থানায় যেতে বলেছিল। শুক্রবার বেলা ৩টার দিকে তিনি পুলিশ স্টেশনে গিয়ে সাক্ষাৎকার দেন। রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদেরও পুলিশ ছেড়ে দিয়েছে বলে তিনি শুনেছেন। 

লন্ডন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে। তদন্তে সহায়ক হতে পারে—এমন সিসিটিভি বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারো কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। 

সময়ের আলো/জেডি  
  বিষয়:   লন্ডন  নাহিদ ইসলাম  সংবর্ধনা  এনসিপি  হামলা  ঘটনা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: