প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১৮ এএম

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে । ছবি : সংগৃহীত
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে । ছবি : সংগৃহীতআট দফা দাবি আদায়ে শুক্রবার (২৭ নভেম্বর) গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলের মিডিয়া সেলের পক্ষ থেকে এ কর্মসূচির তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে গাজীপুর চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/এসকে