‘গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং চালু রাখলে টাকা লুটে নিচ্ছে সন্ত্রাসীরা’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টরা দোকান খোলা রাখলে অস্ত্রের মুখে তাদের টাকা লুট করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এ কারণে জেলায় মোবাইল

2026-11-26T22:51:08+00:00
2026-11-26T23:45:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
রাজনীতি
‘গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং চালু রাখলে টাকা লুটে নিচ্ছে সন্ত্রাসীরা’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫১ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১১:৪৫ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টরা দোকান খোলা রাখলে অস্ত্রের মুখে তাদের টাকা লুট করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এ কারণে জেলায় মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং, চিকিৎসাসেবা এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবসায়ীরা।

তিনি অভিযোগ করেন, মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান খোলা রাখলেই অস্ত্র নিয়ে সেখানে হাজির হচ্ছে সন্ত্রাসীরা। এরপর টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে। ব্যাংকের শাখাগুলোর অবস্থাও একই। এ কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সেবা দিতে পারছে না।

রাশেদ খাঁনের দাবি, দোকানপাট খোলা রাখলেও ব্যবসায়ীদের মালামাল নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু দাম পরিশোধ করা হচ্ছে না। থানা ও হাসপাতালও পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করে রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে না আনলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা কঠিন হবে। গোপালগঞ্জের বাসিন্দাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তবে এ জন্য স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।

রাশেদ খাঁন বলেন, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে স্থাপনাগুলো সংস্কার করা হলেও সেগুলো আবার পুড়িয়ে দেওয়া হচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হয়ে পড়ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গোপালগঞ্জ  মোবাইল ব্যাংকিং  সন্ত্রাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: