সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভারতের পররাষ্ট্রনীতিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ।

2026-11-26T13:49:24+00:00
2026-11-26T13:51:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
রাজনীতি
সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১:৫১ পিএম
আন্দালিভ রহমান পার্থ। ছবি : সংগৃহীত
আন্দালিভ রহমান পার্থ। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্রনীতিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ। এই নীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে পড়ছে। একই সঙ্গে ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য ও বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের চেষ্টার সমালোচনা করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই, মিজারেবল ফরেন পলিসি, কারণ সবার সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, নেপালের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ। সো ইটস ইউনিক মিজারেবল ফরেন পলিসি, যেটা ভারতের। সেটার ইফেক্ট এখন বাংলাদেশেও পড়ছে।’


এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি ফেরত আসতে চাচ্ছেন, কীভাবে আসতে চাচ্ছেন, না চাচ্ছেন, এটা উনি বলতে পারবেন। একটা প্রসিডিউর আছে, উনি বিদেশে আছেন, আইনের মাধ্যমে আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি এখন প্লেন চাবেন বা উনি কীভাবে আসবেন না আসবেন, সেগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে একটা প্রচলিত আইন আছে, সেভাবে যদি উনি আসেন, সেভাবেই আসবেন। এর বাইরে তো আর কোনো স্কোপ নাই।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য ও আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনি আসার তো কোনো স্টেপ নেননি। উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না, সিচুয়েশনটাকে আসতে দেন। এটা হচ্ছে শুধু মুখে মুখে আমরা শুনছি, টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখাচ্ছেন। তো আমি যদি জিজ্ঞেস করি, হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে ওনার দলের গুরুত্বপূর্ণ মানুষ আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আই থিংক ওনাদের মাইন্ডসেট ঠিক করা উচিত যে, উনি কীভাবে আসতে চাচ্ছেন। আমার মনে হচ্ছে, এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটা বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট থাকতে চায়। উনারা দেখছেন দুই বছর ইউনূস সরকার যাওয়ার পর, আমাদের এই সরকার আসার পরে আমাদের যে একটা নরমাল হারমনি, এই জিনিসটা আওয়ামী লীগের কোনোভাবেই ভালো লাগছে না।’


তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক, দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার, দেশ সামনের দিকে চলে যাচ্ছে, পেপার-পত্রিকায় রাষ্ট্রীয় মদদে কোনো খুন নাই, গুম নাই, ব্যাংক লুট নাই, কোনো কিছু নাই এবং আমরা চেষ্টা করছি এরকম একটা মিসম্যানেজমেন্ট, এরকম একটা রাষ্ট্রীয় প্রত্যেকটা সংগঠন ভেঙে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে ফিরে আসার চেষ্টা করছি এবং আমি আগেও বলছি, আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, এটা শুধু শহরে দেখে বোঝা যাবে না, সেখানে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এই যুদ্ধগুলি, খাল কাটা, আরও অন্যান্য যে ইস্যু, এই জিনিসগুলিকে শুধুমাত্র আপনাদের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য, একটা প্যানিক ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের হিন্দু, মুসলমান একই ছাদের নিচে আমরা শান্তিতে থাকি। যেই দুর্গাপূজা, কয়দিন আগে যে আমাদের পূজা হলো, বাংলাদেশের ইতিহাসে সেরকম পূজা হয় নাই প্রত্যেকটা জায়গাতে। সুতরাং যখনই পলিটিক্যাল কোনো কনফ্লিক্টে সেখানে কোনো হিন্দু বা মাইনোরিটির লস থেকে যায়, সেটাকে ভারত অন্যভাবে কালার করে, কারণ ওটা বিজেপির লোকাল পলিটিক্সে নাম্বার দেয়।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের মিডিয়া যেটা করছেন, তারা তাদের লোকাল পলিটিক্সে কুকি পয়েন্টের জন্য কাজ করছেন। এই জিনিসগুলি প্রমাণ করলে, দেখাতে পারলে, তাদের লোকাল পলিটিক্সে বেনিফিট দেয়।’

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারত  বাংলাদেশ  তথ্যমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: