আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, দীর্ঘদিন ছাত্ররাজনীতি করার পর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে

2026-11-25T03:16:10+00:00
2026-11-25T03:16:10+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
রাজনীতি
আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:১৬ এএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, দীর্ঘদিন ছাত্ররাজনীতি করার পর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন তিনি। হঠাৎ করে রাজনীতিতে এসে বা রাতারাতি নেতা হয়ে ওঠেননি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই মানুষ তাকে চিনেছে। ওই সময় থেকে তিনি সহনশীলতার সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনার চেষ্টা করেছেন। একজন তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তা-ই রাখার চেষ্টা করেছেন।

রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে রাশেদ খাঁন বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সহনশীল হতে হবে। তবে গণ-অভ্যুত্থানের পর থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একের পর এক লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং দলটিকে ভিলেন হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুলাইয়ের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।


রাশেদ খাঁন বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরও জাতীয় ঐক্য ও সহনশীলতার কথা বলেছেন। তার ভাষ্য, জাতীয় ঐক্যের প্রশ্নে তারা সবসময় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। প্রয়োজনে ছাড় দিতেও তারা প্রস্তুত।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল একই সনদে স্বাক্ষর করে একমত হয়েছে। সরকারও সনদটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা বা শর্ত আরোপের কোনো যৌক্তিকতা নেই। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নেতা  দীর্ঘসময়  ছাত্ররাজনীতি  রাশেদ খাঁন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: