আওয়ামী লীগ এখন হিডেন কনটেন্ট ক্রিয়েটর : হাসনাত আবদুল্লাহ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগুন-সন্ত্রাস শেখ হাসিনার চরিত্র, দেশের বাইরে

2026-11-24T16:21:59+00:00
2026-11-24T16:21:59+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগ এখন হিডেন কনটেন্ট ক্রিয়েটর : হাসনাত আবদুল্লাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২১ পিএম 
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগুন-সন্ত্রাস শেখ হাসিনার চরিত্র, দেশের বাইরে কী ভেতরে তারা একই কাজ করছে। আওয়ামী লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’ হয়ে গেছে।   

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মোটরসাইকেল র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করা হয়।     

সমাবেশে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে আওয়ামী লীগের আগুন-সন্ত্রাসে প্রশ্রয় দিচ্ছে ভারত। তিনি বলেন, পাঁচ আগস্টেই আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এখন বর্তমান লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগ যে কার্যক্রম করছে, তাতে নিজেদের সন্ত্রাসী হিসেবেই প্রমাণ করেছে।     

শেখ হাসিনার দেশে ফিরতে রাষ্ট্রীয় বিমান চাওয়ার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, উনি কি মেহমান নাকি যে ওনার জন্য বিমান পাঠাতে হবে? নাটক কম করো, এগুলো সব নাটক। আসতেই হলে কি বর্ডার চেক করতে হয়? বর্ডারের নিচ দিয়ে মাদক পাচারের মতো আসতে পারে। আসলে সে আসবে না, সবকিছু ভারত করছে।      


প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সরকার কী করছে তা জানতে চেয়েছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে করবে তা জানতে চেয়েছি। পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বলেছি। তাহলেই জাতীয় ঐক্য হবে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভারত এখন শেখ হাসিনাকে বিমানও দিতে চাইছে না, কারণ এই ঝামেলা কেউ মাথায় নিতে চাইছে না। ভারত শুধু বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চাইছে। শেখ হাসিনাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।    

এসময় তিনি আগামী শুক্র ও শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন। সমাবেশ শেষে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মোটরসাইকেল র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।      

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   আওয়ামী লীগ  হিডেন কনটেন্ট ক্রিয়েটর  হাসনাত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: