প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
ছবি : সংগৃহীত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মোটরসাইকেল র্যালির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র্যালিটি শুরু হবে। এরপর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হবে।
র্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
এ কর্মসূচিতে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।
সময়ের আলো/এসএকে