প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা

2026-11-23T13:28:31+00:00
2026-11-23T13:28:31+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপি নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
সচিবালয়ে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রবেশকারী এনসিপির চার নেতা হলেন- দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার আশঙ্কায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।


এর অংশ হিসেবে পর্যায়ক্রমে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন তিনি।

সংলাপে এনসিপির পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তোলার কথা রয়েছে। পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারের করণীয় ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও পরামর্শ তুলে ধরবেন দলটির নেতারা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রী  বৈঠক  সচিবালয়  এনসিপি নেতা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: