আ. লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না জনগণ : খোকন

নরসিংদী প্রতিনিধি

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। দেশ

2026-11-22T20:52:23+00:00
2026-11-22T20:52:23+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রাজনীতি
আ. লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না জনগণ : খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পিএম 
খায়রুল কবির খোকন। ছবি : সময়ের আলো
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত শক্তি। দেশ থেকে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

তিনি বলেন, দেশের জনগণ গণঅভ্যুত্থানে পতিত দল ও নিষিদ্ধ ঘোষিত দলকে আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না। রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে নরসিংদী সদর উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের নিয়ে গিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এছাড়াও, গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুধু তাই নয়, নড়াইলে বিএনপির দুই জন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা বিশৃঙ্খলা করলেও আমরা কেউ আইন হাতে তোলে নেব না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করছি এবং আগামীতেও রাজপথে তাদের প্রতিহত করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, হারুন অর রশিদ, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

সমাবেশ শেষে পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিএনপি  যুগ্ম মহাসচিব  নরসিংদী  ফ্যাসিস্ট  আওয়ামী লীগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: