প্রশাসনের সম্মতি পেলে গোপালগঞ্জে সমাবেশ করবে এনসিপি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রশাসনের উচ্চপর্যায়ের সম্মতি পেলে ডিসেম্বরেই গোপালগঞ্জে সমাবেশ করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি একাধিক থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের

2026-11-22T03:37:38+00:00
2026-11-22T03:37:38+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
রাজনীতি
প্রশাসনের সম্মতি পেলে গোপালগঞ্জে সমাবেশ করবে এনসিপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ এএম 
সংগৃহীত ছবি
প্রশাসনের উচ্চপর্যায়ের সম্মতি পেলে ডিসেম্বরেই গোপালগঞ্জে সমাবেশ করার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সম্প্রতি একাধিক থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগেরবার জেলাটিতে পদযাত্রা ও সমাবেশে হামলা-সংঘর্ষের রেশ কাটতেই এমন থমথমে অবস্থার মধ্যেও গোপালগঞ্জে কর্মসূচি পালনের কথা ভাবছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, গোপালগঞ্জে সবকিছু বন্ধ থাকায় ৫ ডিসেম্বরের পর প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক সাপেক্ষে সমাবেশ করা হবে।

তিনি বলেন, ‘দেশের সব জেলায় ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। গোপালগঞ্জে যেহেতু একটা বিশেষ পরিস্থিতি চলছে, সব কিছু বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে, থানা নেই। তাই ৫ ডিসেম্বরের পর আমরা প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলব। তারা যদি বলে পরিস্থিতি স্বাভাবিক আছে, তাহলে আমরা ওখানে সমাবেশ করব।’ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সারোয়ার তুষার।

এর আগে, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা ঘটে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত এ আয়োজনে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থলে দুপুরের দিকে প্রথমবার হামলা চালানো হয়। সমাবেশ শেষ করার পর দ্বিতীয় দফায় ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরও হামলার মুখে পড়ে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতৃবৃন্দ। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে তারা গোপালগঞ্জ ছাড়েন। এ সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে চারজন নিহত হন। এরপর গোপালগঞ্জে আর রাজনৈতিক কর্মসূচি দেয়নি এনসিপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এমপি ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের প্রাথমিক সিডিউলের কথা জানান সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আগামী ২৩ নভেম্বর চট্টগ্রাম মহানগর ও জেলা; ২৪ নভেম্বর সিলেট মহানগর ও জেলা; ২৫ নভেম্বর বরিশাল মহানগর ও জেলা; ২৬ নভেম্বর খুলনা মহানগর ও জেলা; ২৭ নভেম্বর গাজীপুর মহানগর ও জেলা; ২৮ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর ও জেলা; ২৯ নভেম্বর রাজশাহী মহানগর ও জেলা; ৩০ নভেম্বর বগুড়া মহানগর ও জেলা; ১ ডিসেম্বর রংপুর মহানগর ও জেলা; ২ ডিসেম্বর কুমিল্লা মহানগর ও জেলা; ৩ ডিসেম্বর ময়মনসিংহ মহানগর ও জেলা এবং ৪ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রশাসন  সম্মতি  ডিসেম্বর  গোপালগঞ্জ  সমাবেশ  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: