শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

2026-11-21T08:36:03+00:00
2026-11-21T08:36:03+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
রাজনীতি
মাহফুজ আলম
শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ এএম 
মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি প্রত্যর্পণ ও আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন মাহফুজ আলম।

পোস্টে মাহফুজ লেখেন, ‌‘১. গত ১৩ ই নভেম্বর লীগের সাইবার গ্রুপ আইডি টেকডাউন করসিল। আজ একটু আগে ফেরত পেলাম। আইডি ফেরত আনাতে যারা সাহায্য করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ২. প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হল প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতির বদলে ১৭ বছর ফ্যাসিবাদের সত্য স্বীকার, বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকন্সিলিয়েশনের আলাপ অসম্ভব। সম্ভাব্য সিভিল ওয়ার সিচুএশন এড়াতে ২১শে আগস্ট, ২০২৪ এ রিকন্সিলিয়েশনের কথা তুলেছিলাম। হয়ত জুলাইয়ের সংগঠকদের মধ্যে আমিই প্রথম বলেছিলাম। কিন্তু, লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস, বিন্দুমাত্র অনুশোচনা কিংবা পর্যালোচনা নেই।’


সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লেখেন, ‘সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস, জীবন ও সম্পদের ক্ষতির জন্য দায়ী থাকবে লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়া রাষ্ট্র। চলমান ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে সরকার এবং জনগণকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শেখ হাসিনা  পরিণতি  প্রত্যর্পণ  আত্মসমর্পণ  মাহফুজ আলম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: