দেশে এলে শেখ হাসিনার জায়গা জেলখানা ও ফাঁসির মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ হাসিনা দেশে ফিরলে তার জায়গা জেলখানা ও ফাঁসির মঞ্চ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী

2026-11-20T18:43:59+00:00
2026-11-20T18:43:59+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
রাজনীতি
হাবিব উন নবী খান সোহেল
দেশে এলে শেখ হাসিনার জায়গা জেলখানা ও ফাঁসির মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
হাবিব উন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা দেশে ফিরলে তার জায়গা জেলখানা ও ফাঁসির মঞ্চ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসুন, আমরা অপেক্ষায় আছি। দেশে এলে তার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। সারাদেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে এ সভার আয়োজন করা হয়।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘দুই-চারটি বাড়ি, কিছু গাড়িতে আগুন দিয়ে, রামদা নিয়ে রাস্তায় মিছিল করে এই সরকারকে ভয় দেখানো যায় না।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে আসুক, আমরা চাই। উনি দেশে এলে রায় আমরা বাস্তবায়ন করব। আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।’


তিনি আরও বলেন, ‘সোহেল মোল্লাকে হত্যা করেছে। রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব?’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে এলে শেখ হাসিনার দুটি জায়গা—জেলখানা আর ফাঁসির মঞ্চ। এর বাইরে আর কোনো জায়গা নেই।’

আওয়ামী লীগের কর্মসূচি পালনের স্থান নিয়েও মন্তব্য করেন হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মসূচি যে দেশে আছে, সে দেশে পালন হবে; এই দেশের অন্য কোনো জায়গায় নয়।’

সময়ের আলো/এসএকে

  বিষয়:   দেশ  শেখ হাসিনা  জেলখানা  ফাঁসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: