মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ

2026-11-19T05:13:54+00:00
2026-11-19T05:18:05+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৩ এএম  আপডেট: ১৯.১১.২০২৬ ৫:১৮ এএম
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের পর আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। এ সময় বাসার ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যান। প্রথমে বাসার নিচে থাকা তার কার্যালয়ের কাচ ভাঙচুর করেন তারা। পরে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেন।


২০২৪ সালের ৫ আগস্টের আগে এই বাসায় থাকতেন মাইনুল হোসেন নিখিল। ওই দিন গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে বিস্তারিত খোঁজ নিতে পারেননি।

তিনি আরও জানান, এসব ঘটনায় ভুক্তভোগীরা আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   মাইনুল হোসেন নিখিল  বাসা  হামলা  আসবাবপত্র  আগুন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: