এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে দলটি।বুধবার (১৮ নভেম্বর)

2026-11-18T22:43:29+00:00
2026-11-18T22:43:29+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
রাজনীতি
এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম 
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে দলটি।

বুধবার (১৮ নভেম্বর) এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। একই সঙ্গে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তায় বলা হয়, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। চিকিৎসকের পরামর্শে বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের বিষয়েও কথা বলেন শায়রুল কবির খান। তিনি জানান, ড. ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতাজনিত কারণেই তিনি পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয়।


এ বিষয়ে ড. ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার পরিচালিত হচ্ছে। তারেক রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে আস্থার প্রতীক।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এমপি  বরকত উল্লাহ বুলু  পদত্যাগ  গুজব  বিএনপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: