আ জ ম নাছিরের বাসায় পুলিশের অভিযান

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের খোঁজে তার আন্দরকিল্লার

2026-11-19T00:52:46+00:00
2026-11-19T00:52:46+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
আ জ ম নাছিরের বাসায় পুলিশের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এএম 
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের খোঁজে তার আন্দরকিল্লার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল এ অভিযান চালায়।

নাছিরের বাসায় থাকা এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ সদস্যরা বাসায় প্রবেশ করে আ জ ম নাছির উদ্দিনের অবস্থান জানতে চান। এ সময় বাসায় তল্লাশিও চালানো হয়। পরে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, অভিযান হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দিন আ জ ম নাছির নামে পরিচিত। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতির দায়িত্বেও ছিলেন আ জ ম নাছির।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আ জ ম নাছির  বাসা  পুলিশ  অভিযান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: