শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরের মিল নেই

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো একটি চিঠির স্বাক্ষরের মিল নেই বলে

2026-11-20T14:30:34+00:00
2026-11-20T14:31:48+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
রাজনীতি
রাশেদ খাঁন
শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরের মিল নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ২:৩১ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো একটি চিঠির স্বাক্ষরের মিল নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। তার অভিযোগ, লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে।


রাশেদ খাঁন আরও দাবি করেন, আওয়ামী লীগের কোনো নেতা সরাসরি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না। এখন পর্যন্ত তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনা ভারতে অনেকটা গৃহবন্দী অবস্থায় রয়েছেন। স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন।

তিনি আরও লেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে এ সুযোগ দিতে পারে না। ফলে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই তার বাংলাদেশে ফেরার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শেখ হাসিনা  পাসপোর্ট  হাইকমিশনার  চিঠি  স্বাক্ষর  মিল  নেই  রাশেদ খাঁন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: