প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার নাশকতা দমনের পাশাপাশি জ্বালাও-পোড়াও বাহিনীকে প্রতিহত করা হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এই দেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক পরিবেশ। কিন্তু, ঘোলাপানিতে মাছ শিকার করে একদল স্বার্থ হাসিল করতে চায়। জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। র্যালিটি ঢাকা কলেজ থেকে বের হয়ে সাইন্সল্যাব ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।
তিনি বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যারা বাহিনী তৈরি করেছে, তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করে বলেন, ৫২-৭১ এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। অতীতে পাঠ্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ্যমে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে।
এসময় তিনি ঢাকা কলেজের অবদান সম্পর্কে বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, অনেক কবি সাহিত্য লেখক, সাংবাদিক তৈরি করেছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
সময়ের আলো/ইউএমএইচ