পাঁচ দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করাসহ পাঁচ দফা দাবিতে

2026-11-20T01:44:43+00:00
2026-11-20T01:44:43+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
রাজনীতি
পাঁচ দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:৪৪ এএম 
সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন । ছবি : সংগৃহীত
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করাসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ উদ্যোগে এনসিপি অংশ নেবে। প্রধানমন্ত্রী সংসদে যে ঐক্যের কথা বলেছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে দলটি। তবে এ ঐক্যের ভিত্তি ও সুনির্দিষ্ট এজেন্ডা কী হবে, তা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন।


সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, শুধু আওয়ামী লীগের বিষয়েই নয়, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায়ও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

আখতার হোসেন আরও বলেন, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এবং যারা এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পাঁচ দাবি  দেশব্যাপী  কর্মসূচি ঘোষণা  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: