জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

2026-11-19T17:17:10+00:00
2026-11-19T17:17:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:১৭ পিএম 
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বৃহস্পতিবারও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আগের দিন হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। জামায়াতের দোকানপাট ও বাসাবাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ব্যর্থতায় অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণ উদ্বিগ্ন। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকা প্রয়োজন। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে সেই অবস্থান থেকে সরে যাচ্ছে এবং গণভোটের গণরায় মানছে না।

আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারাও মাঠে রয়েছেন। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দ দুটির মধ্যে পার্থক্য আছে। জনগণকে সঙ্গে নিয়ে তারা ফ্যাসিবাদ প্রতিহত করবেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই তাদের প্রধান শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না। তবে আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে। সহিংসতার পথ তৈরি করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চান না তারা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলীয়ভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।


জামায়াতের ঘোষিত কর্মসূচি

- ২১ নভেম্বর : বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।

- ২৫ নভেম্বর : একই দাবিতে ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

- ২৬ নভেম্বর : সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। আয়োজন করবে জেলা সংগঠন।

- ২৯ নভেম্বর : ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

- ৩০ নভেম্বর : একই দাবিতে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল। আয়োজন করবে উপজেলা ও থানা সংগঠন।

- ২ ডিসেম্বর : পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

- ৬ ডিসেম্বর : স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

- ৯ ডিসেম্বর : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

- ১০ ডিসেম্বর : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

- ১৩ ডিসেম্বর : ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

- ১৪ ডিসেম্বর : শহিদ বুদ্ধিজীবী দিবস পালন।

- ১৫ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা।

- ১৬ ডিসেম্বর : রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি।

- ১৯ ডিসেম্বর : শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

- ২০ ডিসেম্বর : চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

- ২১ ডিসেম্বর : প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

- ২৩ ডিসেম্বর : মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

- ২৬ থেকে ৩১ ডিসেম্বর : দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জামায়াতে ইসলামী  কর্মসূচি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: