প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীতস্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বার্ষিক ছুটিতে—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—মুঝে বাঁচাও, বাঁচাও!’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার!’
সময়ের আলো/এসএকে