ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে : রিজভী

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ভারতের মদদেই দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।শুক্রবার (২০

2026-11-20T21:26:05+00:00
2026-11-20T21:32:03+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
রাজনীতি
ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে : রিজভী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম  আপডেট: ২০.১১.২০২৬ ৯:৩২ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ছবি : সংগৃহীত
ভারতের মদদেই দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে জেলা বিএনপি আয়োজিত দলের জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসররা এখনো সক্রিয়। তারা দেশকে একক ব্যক্তির জমিদারিতে পরিণত করতে চায়। নিজেদের দলের আন্দোলন চাঙা করতে কর্মীর লাশ প্রয়োজন—এমন লক্ষ্য থেকেই আবারও খুনের রাজনীতি বেছে নিয়ে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, লুটপাটের স্বর্গরাজ্য হাতছাড়া হওয়ায় আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে শেখ হাসিনার মতো রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমনের পথে বর্তমান সরকার হাঁটবে না।

প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, যে কেউ সংসদ সদস্য হতে পারেন, কিন্তু সবাই প্রকৃত রাজনীতিক হয়ে উঠতে পারেন না। তরিকুল ইসলাম ছিলেন একজন খাঁটি ও প্রাজ্ঞ রাজনীতিক। কায়েমি স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি আজীবন জনগণ ও দেশের জন্য কাজ করেছেন।


তিনি আরও বলেন, তরিকুল ইসলাম ছিলেন স্বাধীনতার অন্যতম সংগঠক। তার জীবনের এই অধ্যায় খুব বেশি আলোচিত না হলেও তার পুরো সংগ্রামী জীবন নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে।

রিজভীর ভাষ্য, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বিপ্লবী নেতা বিএনপির কাছে আস্থার প্রতীক ছিলেন। দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে তার ওপর শতভাগ ভরসা রাখা হতো এবং তিনি সফলভাবে দায়িত্ব পালন করতেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিএনপির নেতারা বক্তব্য দেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ভারত  মদদ  দেশে অস্থিরতা  রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: