অন্ধ আওয়ামী লীগ কুৎসিত, বিরোধীরাও তাই : রুমিন ফারহানা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সারা দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিভিন্ন ইস্যুতে নিজের

2026-11-21T09:16:17+00:00
2026-11-21T09:16:17+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
রাজনীতি
অন্ধ আওয়ামী লীগ কুৎসিত, বিরোধীরাও তাই : রুমিন ফারহানা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:১৬ এএম 
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
সারা দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি কটাক্ষের জবাবও দিচ্ছেন তিনি। এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিরোধীদের সমালোচনা করে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এই নেত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত বিকৃত ছিল, অন্ধ আওয়ামী বিরোধীরাও তাই।’

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই পেজে আরেকটি রহস্যময় পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’

রুমিন ফারহানার এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। পোস্টগুলোতে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে জাতীয় সংলাপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন এই সংসদ সদস্য। তার বক্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না।


এর ব্যাখ্যায় রুমিন ফারহানা বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক। তার দাবি, প্রায় ৪০ শতাংশ মানুষ দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। এমনকি শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও বিভিন্ন জরিপে আওয়ামী লীগের সমর্থন ২৫ শতাংশ ছিল বলে উল্লেখ করেন তিনি। এত বড় একটি জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল বা সর্বজনীন হতে পারে না বলে মনে করেন তিনি।

আলোচনায় অংশ নেওয়ার আগে আওয়ামী লীগকে অপরাধ স্বীকার বা অনুশোচনা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, প্রথমে দলটিকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তার জানা নেই। তবে আওয়ামী লীগের জায়গায় থাকলে তিনি ক্ষমা চাইতেন না। তার ভাষ্য, নিজেদের শাসনব্যবস্থার চেয়ে ভালো শাসন অন্য কেউ দিতে পারলেই কেবল ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করতেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আওয়ামী লীগ  কুৎসিত  রুমিন ফারহানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: