প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:১৩ এএম
সংগৃহীত ছবিপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামী ২৩ নভেম্বর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।
সময়ের আলো/আতা