নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা

2026-11-23T01:55:26+00:00
2026-11-23T01:55:26+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
রাজনীতি
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৫৫ এএম 
তানিয়া আক্তার তাপসী। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।


২০২৩ সালের ২৪ আগস্ট ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে টিএসসিতে আয়োজিত এক আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ছাত্রলীগ  নেত্রী  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: