চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগ

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম (বটতলী) রেলস্টেশনে থেমে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি শাটল ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও

2026-11-23T00:04:32+00:00
2026-11-23T00:04:32+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষা
চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগ
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৪ এএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রাম (বটতলী) রেলস্টেশনে থেমে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি শাটল ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও সেখানে থাকা শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপে আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

রোববার (২২ নভেম্বর) রাতে বটতলী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চবি শাটল ট্রেনে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় ট্রেনটির বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও নাশকতার চেষ্টা হওয়ায় বিকল্প একটি শাটল ট্রেনে করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নেওয়া হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন।

ঘটনাটি প্রত্যক্ষ করা তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন সেরে ক্যাম্পাসে ফেরার জন্য বটতলী স্টেশন থেকে শাটল ট্রেনে উঠতে গিয়ে তিনি এই পরিস্থিতির মুখে পড়েন। শুরুতে তার মনে হয়েছিল এটি ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ; কিন্তু ট্রেনের বগির ভেতর কেরোসিনের তীব্র গন্ধ পান তিনি। ভেতরে একটি কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখেন এবং সিটগুলোতেও কেরোসিন ছিটানো অবস্থায় দেখতে পান।

চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন জানান, রাত ৮টা ২০ মিনিটের শাটল ট্রেনটি বটতলীতে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত ৮টা ৫ মিনিটের দিকে অজ্ঞাত কেউ আগুন দেওয়ার চেষ্টা করে। ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপত্তার কথা ভেবে পরে ট্রেনটি বদলে অন্য একটি ট্রেনে করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছে দেওয়া হয়।

প্রক্টর আরও বলেন, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় যথাযথ নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা এমন সুযোগ নিতে পারে। এ ঘটনা রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বটতলী স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও টহল বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে সামনে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  বটতলী  রেলস্টেশন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  চবি  শাটল ট্রেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: