প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে। পুরো ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। এ জন্য আবেদন করতে হবে (http://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে এ ফি পরিশোধ করতে হবে।
সময়ের আলো/কেএইচও