বিনা খরচে ইতালিতে পড়ালেখার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে ইতালির পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়। ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও

2026-11-22T13:29:40+00:00
2026-11-22T13:29:40+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিক্ষা
বিনা খরচে ইতালিতে পড়ালেখার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম 
বিনা খরচে ইতালিতে পড়ালেখার সুযোগ পাবেন বাংলাদেশীরাও
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে ইতালির পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়। ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তির আওতায় টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন, খাবার ও জীবনযাত্রার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা পাওয়া যাবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের জন্য রয়েছে একাধিক ধরনের আর্থিক সহায়তা। খাবারের সুবিধা ছাড়া বছরে ৬ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ১৭ হাজার টাকা) দেওয়া হবে। অন্যদিকে, খাবারের সুবিধাসহ বৃত্তির পরিমাণ বছরে ৩ হাজার ইউরো।

এ ছাড়া, শিক্ষার্থীরা প্রতিদিন এক বেলা বিনা মূল্যে খাবার, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুযোগ পাবেন। জীবনযাত্রার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসাসুবিধাও রয়েছে।


যেসব বিষয়ে পড়ার সুযোগ

১৮৬৩ সালে প্রতিষ্ঠিত পলিটেকনিকো দি মিলানো ইউরোপের অন্যতম বৃহৎ কারিগরি বিশ্ববিদ্যালয়। প্রকৌশল, স্থাপত্য ও নকশাবিষয়ক শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে পরিচিত এ প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়টিতে অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড আরবান স্টাডিজ, পদার্থবিজ্ঞান, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। এ ছাড়া, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানে সহায়তা দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ফি পরিশোধের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে। মেধাভিত্তিক বৃত্তির ক্ষেত্রে ভাষাগত দক্ষতার প্রমাণপত্রও প্রয়োজন হতে পারে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, বৈধ পাসপোর্ট, মোটিভেশন লেটার এবং প্রযোজ্য ক্ষেত্রে ভাষাগত দক্ষতার সনদ।

আবেদনের শেষ সময়

২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের জন্য আবেদন করা যাবে আগামী ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বৃত্তির যোগ্যতা, সুযোগ-সুবিধা, আবেদন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

২৮ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ করে বলা হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বিনা খরচে  ইতালিতে পড়ালেখার সুযোগ  আবেদন করতে পারবেন  বাংলাদেশিরাও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: