বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃত নেতাদের মধ্যে ১২

2026-11-21T20:49:41+00:00
2026-11-21T20:49:41+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিক্ষা
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম 
ছবি : সংগৃহীত
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃত নেতাদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং একজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বহিষ্কৃত ১২ নেতার মধ্যে রয়েছেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন। সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহআইন সম্পাদক মো. রাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ। 

অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে।


কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বরিশাল বিশ্ববিদ্যালয়  ছাত্রদল  বহিষ্কার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: