হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বাস আটকালেন ইডেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

হাফ ভাড়া নিয়ে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে নীলাচল পরিবহনের বাসের হেলপারের অসৌজন্যমূলক আচরণ ও কটূক্তির অভিযোগ উঠেছে। এ

2026-11-21T12:45:45+00:00
2026-11-21T12:45:45+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিক্ষা
হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বাস আটকালেন ইডেন শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম 
ছবি : সময়ের আলো
হাফ ভাড়া নিয়ে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে নীলাচল পরিবহনের বাসের হেলপারের অসৌজন্যমূলক আচরণ ও কটূক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে নীলাচল পরিবহনের কয়েকটি বাস আটকে কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় প্রায় ছয়টি বাস আটকে ক্যাম্পাসের ভেতরে ও সড়কের পাশে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হেলপারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং পরিবহন মালিকপক্ষকে এসে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এই রুটে চলাচলকারী নীলাচল পরিবহনের সব বাস আটকে রাখার হুঁশিয়ারি দেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি জানান, তিনি নিয়মিত ৩০ টাকা হাফ ভাড়া দিয়ে সাভারে যাতায়াত করেন। তবে শনিবার (২১ নভেম্বর) নীলাচল পরিবহনের একটি বাসে উঠলে হেলপার তার কাছে ৪৫ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মাঝপথে বাস থেকে নেমে যেতে বলেন।

ঘটনার বর্ণনা দিয়ে বৃষ্টি বলেন, ‘আমি নিয়মিত ৩০ টাকা ভাড়া দিয়ে সাভারে যাতায়াত করি। আজ প্রথম নীলাচল বাসে উঠেছি। হেলপার আমাকে কোথায় যাব জানতে চাইলে সাভার যাব বলি। এরপর তিনিই আমাকে বাসে উঠিয়েছেন। বাসে ওঠার পর শিক্ষার্থী কারা আছেন জানতে চাইলে আমি হাত তুলি এবং আইডি কার্ড দেখাই। পরে ৩০ টাকা ভাড়া দিলে তিনি ৪৫ টাকা দাবি করেন। আমি নিয়মিত ৩০ টাকা দিয়ে যাতায়াত করি জানালে তিনি আমার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন।’


তিনি আরও বলেন, ‘আমি তাকে বলি, সাভারে যাওয়ার কথা বলে বাসে উঠানোর পর কেন মাঝপথে নেমে যেতে বলছেন? তখন তিনি আমাকে বলেন, ‘তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।’ এ কথা শুনে বাসের অন্য যাত্রীরাও প্রতিবাদ করেন। শুধু আমার সঙ্গে নয়, আরেক শিক্ষার্থীর সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করেছেন।’

বৃষ্টি অভিযোগ করেন, একপর্যায়ে ওই হেলপার তাকে উদ্দেশ করে বলেন, ‘কত ঢাকা ভার্সিটির স্টুডেন্ট এলো গেল, কিছু করতে পারল না। তুই কী করবি, দেখা যাবে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বাস আটকালেন ইডেন শিক্ষার্থীরা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: