চবির ফরহাদ হলে মাদক সেবন ও শিক্ষকদের হেনস্তাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে বাধাদান, আবাসিক শিক্ষকদের হেনস্তা এবং অভিযুক্ত মাদকসেবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

2026-11-21T18:13:08+00:00
2026-11-21T18:13:08+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিক্ষা
চবির ফরহাদ হলে মাদক সেবন ও শিক্ষকদের হেনস্তাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম 
চবিতে মাদকসেবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে বাধাদান, আবাসিক শিক্ষকদের হেনস্তা এবং অভিযুক্ত মাদকসেবীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হলটির সাধারণ আবাসিক শিক্ষার্থীরা। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে হলের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং জড়িতদের দ্রুত বহিষ্কারের দাবি জানান।

এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় । যার মধ্যে উল্লেখযোগ্য হলো-
‘শিক্ষকগণ লাঞ্ছিত কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষক লাঞ্ছিত হয়, মাদকসেবী হলে রয়’, ‘মাদকের কালো হাত, ভাঙতে হবে গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষকদের সম্মানহানির, বিচার চাই বিচার চাই’, এই মুহূর্তে দরকার, মাদকসেবী ও শিক্ষক হেনস্তাকারীর বহিষ্কার’, শিক্ষকের মর্যাদা দাও, হেনস্তাকারীর শাস্তি দাও’।


কর্মসূচিতে সংহতি জানিয়ে শহিদ ফরহাদ হোসেন হলের প্রথম কেবিনেটের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীরা চাই, হলে মাদক সেবনের সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হোক। পাশাপাশি গতরাতের অভিযানে যারা হাউস টিউটর ও প্রক্টরিয়াল টিমের সদস্যদের হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধেও দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শহিদ ফরহাদ হোসেন হলের সি-ব্লকের ৬১২ নম্বর কক্ষে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির যৌথ অভিযানে গাঁজা, বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ ও ইলেকট্রিক মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সাত শিক্ষার্থী ও এক বহিরাগতসহ আটজনকে চিহ্নিত করা হয় । পরবর্তীতে হলের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি চালাতে গেলে অভিযানে বাধা ও শিক্ষকদের সাথে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

সময়ের আলো/জোই
  বিষয়:   চবির ফরহাদ হলে মাদক সেবন ও শিক্ষকদের হেনস্তাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: