ববি ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার, নেপথ্যে কার্যালয়ে উত্তেজনা

ববি প্রতিনিধি

শিক্ষা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের

2026-11-21T19:22:50+00:00
2026-11-21T19:22:50+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিক্ষা
ববি ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার, নেপথ্যে কার্যালয়ে উত্তেজনা
ববি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:২২ পিএম 
আজমাইন সাকিব। ছবি : সংগৃহীত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আজমাইন সাকিবকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক এবং বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবিরকে তার কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তারা।

এ সময় শাখা ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী হুমায়ুন কবিরকে কার্যালয় থেকে বের করে দিতে গেলে বাধা দেন যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব। এ ঘটনাকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

শাখা ছাত্রদলের সূত্রগুলোর দাবি, ১৯ নভেম্বরের ওই ঘটনার জের ধরেই আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরিশাল বিশ্ববিদ্যালয়  ববি ছাত্রদল  আজমাইন সাকিব  ছাত্রদল  সাময়িক বহিষ্কার  সাংগঠনিক শৃঙ্খলা  বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতি  হাতাহাতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: