বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত সংকট দূর করতে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

2026-11-16T17:34:35+00:00
2026-11-16T17:34:35+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম 
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ছবি : সময়ের আলো
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত সংকট দূর করতে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে রয়েছে পাকা রাস্তা নির্মাণ, দুটি ইলেকট্রিক বাস, নতুন অ্যাকাডেমিক ভবন, অডিটোরিয়াম ও আবাসিক হলের সুবিধা সম্প্রসারণ।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইট বিছানো রাস্তার অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তায় হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করব দ্রুত সময়ে পাকা রাস্তার ব্যবস্থা করতে।’


শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে দুটি ইলেকট্রিক বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে নতুন অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণে বাজেট বরাদ্দের উদ্যোগ নেওয়ার কথা জানান। পরবর্তী সময়ে আবাসিক হলসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও বলেন তিনি।

শিক্ষার মান উন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা, বাস্তব দক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো হবে। ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু এবং ২০২৮ সালে শিক্ষাব্যবস্থায় আরও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বরিশাল বিশ্ববিদ্যালয়  একগুচ্ছ  উন্নয়ন  ঘোষণা  শিক্ষামন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: