ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার

2026-11-16T15:30:38+00:00
2026-11-16T15:30:38+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম 
নিকাহ রেজিস্ট্রারদের কলমবিরতি ও অবস্থান। ছবি : সময়ের আলো
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শৈলকূপা শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান এবং মহারাজপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী সোহরাব হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তবে সরকার নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রারের মধ্যে প্রতিযোগিতা তৈরি হবে। এতে পুরোনো ও নতুন উভয় শ্রেণির নিকাহ রেজিস্ট্রার আর্থিক সংকটে পড়তে পারেন।


তারা নিকাহ রেজিস্ট্রারদের নির্ধারিত অধিক্ষেত্র ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝিনাইদহ  নিকাহ রেজিস্ট্রার  কলমবিরতি  অবস্থান কর্মসূচি  জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি  পেশাগত সুরক্ষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: