ঝিনাইদহের রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ

2026-11-16T15:23:07+00:00
2026-11-16T15:23:07+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইদহের রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্টেশনের অফিস কক্ষের কাঠের দরজায় আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে অফিস কক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়।


তিনি বলেন, ঘটনার সময় অফিসের ভেতরে কর্মচারীরা ছিলেন। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কর্মচারীদের কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রও অক্ষত রয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্বৃত্তরা রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝিনাইদহ  কালীগঞ্জ  বারবাজার রেলস্টেশন  পেট্রোল বোমা  দুর্বৃত্তের হামলা  রেলওয়ে স্টেশন  আইনশৃঙ্খলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: